• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

পরীরখাল বাজারের তিন সড়ক বেহাল, জলাবদ্ধতায় দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা

Reporter Name / ৪৩ Time View
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম জিহাদী ক্রাইম রিপোর্টারঃ বরগুনা সদর উপজেলার পরীরখাল বাজারের অভ্যন্তরের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। কিছুদিন আগে মাছ বাজারের একটি সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলেও বাজারের বাকি তিনটি সড়কের এখনো কোনো সংস্কার হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কগুলো নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে দীর্ঘ সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে বাজারে চলাচল ব্যাহত হয় এবং অনেক ক্রেতা কাদা ও জমে থাকা পানির কারণে দোকানে প্রবেশ করতে চান না। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি নিত্যদিনের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, জমে থাকা নোংরা পানি ডেঙ্গু মশার লার্ভা জন্মানোর অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যা জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি।
এ অবস্থায় বাজারের ব্যবসায়ীরা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত তিনটি সড়কের সংস্কার ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীদের আশা, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে পরীরখাল বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং ব্যবসা-বাণিজ্য সচল থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com