ওবায়দুর রহমান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় নতুন হেলথ সায়েন্স অনুষদ (Faculty of Health Sciences) প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
প্রস্তাবিত এই অনুষদের অধীনে থাকবে ৩টি বিভাগ:
🔹 ফিজিওথেরাপি (Physiotherapy)
🔹 ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস (Physical Education & Sports)
🔹 নার্সিং অ্যান্ড হেলথ সাইন্স (Nursing & Health Sciences)
এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
পবিপ্রবির শিক্ষা কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে যা স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।
https://www.kaabait.com