• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

নীলফামারীতে মসজিদ নির্বাচন ঘিরে ক্ষোভ, অর্ধশতাধিক মানুষের স্বাক্ষরে ইউএনও’র কাছে অভিযোগ

Reporter Name / ২৫৯ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মো: রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি:

প্রতিটি ইউনিয়নে ঐতিহ্যবাহী জামে মসজিদকে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা উপেক্ষা করে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে একটি ছোট ওয়াক্তিয়া মসজিদকে সরকারি সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একটি করে বড় ও ঐতিহ্যবাহী জামে মসজিদ নির্বাচন করে ইমাম-মুয়াজ্জিন ভাতা, উন্নয়ন কার্যক্রম এবং মডেল মসজিদ সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো অধিক সংখ্যক মুসল্লির জন্য উপযোগী কেন্দ্রীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা।
কিন্তু গোড়গ্রাম ইউনিয়নে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ও বৃহৎ জামে মসজিদগুলো থাকা সত্ত্বেও ‘জমিরপাড়া ওয়াক্তিয়া মসজিদ’ নামের একটি ছোট মসজিদকে নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, নির্বাচিত মসজিদটি আয়তনে ছোট এবং সেখানে বড় জামাত আয়োজনের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। ইউনিয়নের প্রধান ও ঐতিহ্যবাহী মসজিদগুলোকে উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ পরিপন্থী। এতে করে ইউনিয়নের বৃহত্তর মুসল্লি ও সাধারণ জনগণ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ঘটনায় স্থানীয়রা গত ২৯ মার্চ ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অর্ধ শতাধিক মানুষের স্বাক্ষর করা একটি গণস্বাক্ষরও জমা দিয়েছেন। তারা সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত বড় ও ঐতিহ্যবাহী জামে মসজিদকে সরকারি সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তের মাধ্যমে প্রকৃত যোগ্য মসজিদকে নির্বাচিত করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com