• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

নাজিরপুরের সেই  বিতর্কি অপারেটর (সিএ) মো. ইয়াসির আরাফাতকে বদলী করা হয়েছে।

Reporter Name / ৯২ Time View
বুধবার, ১৩ মে, ২০২৬

‎শফিক টুটুল, পিরোজপুরঃ
‎পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিতর্কিত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (সিএ) মো. ইয়াসির আরাফাতকে বদলি করা হয়েছে।
‎সোমবার (১১ মে) পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই বদলি করা হয়।
‎আদেশে নাজিরপুর উপজেলা পরিষদের সিএ মো. ইয়াসির আরাফাতকে জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় এবং জিয়ানগরে কর্মরত একই পদের শাহারিয়াকে নাজিরপুরে স্থলাভিষিক্ত করা হয়েছে।

‎সিএ ইয়াসির আরাফাতের বিরুদ্ধে সরকারি কাজে অনিয়ম, ফাইল গায়েব এবং ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে। নাজিরপুর হাসপাতালের রোগীর খাদ্য বরাদ্দে নয়ছয় এবং বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শেষ না করেই প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
‎এছাড়া তার বেনামে ঠিকাদারি করার তথ্য নিয়ে ‘কালের কণ্ঠ’ ও ‘ঢাকা মেইল’সহ বেশ কিছু জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com