• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪
শিরোনামঃ
আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট,বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার,

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সন্তোষপুর ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হুইলচেয়ার বিতরণ ও বৃক্ষরোপণ

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী / ১২১ Time View
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ “সবাই মিলে গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই ২০২৬) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা মফিজ মোড়ে এই মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
সন্তোষপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ ইউনুছ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আলহাজ মোখলেছুর রহমান (সদস্য সচিব, নাগেশ্বরী উপজেলা বিএনপি)
মোঃ শহিদুল ইসলাম সরকার (যুগ্ম আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা বিএনপি)
মোঃ নাজির হোসেন মাস্টার (যুগ্ম আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা বিএনপি)
এস এম জাহাঙ্গীর বাদশা টুটুল (সদস্য, নাগেশ্বরী উপজেলা বিএনপি)
এছাড়াও সন্তোষপুর ৯নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
দীর্ঘ ১২ বছর পর হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত রানা মিয়া
অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও পঙ্গুত্ববরণকারী মানুষটিকে হুইলচেয়ার বিতরণ করা হয়। দীর্ঘ ১২ বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে পঙ্গুত্ববরণ করা মোঃ রানা মিয়া নামের এক যুবক আজ একটি নতুন হুইলচেয়ার উপহার পান।
হুইলচেয়ারটি পেয়ে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে রানা মিয়া বলেন, ১২ বছর আগে আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম। কিন্তু বিগত দিনগুলোতে কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আজকে এই হুইলচেয়ারটি পেয়ে আমি অনেক আনন্দিত এবং খুশি। আমি মন থেকে ডাঃ মোঃ ইউনুছ আলী ভাইয়ের জন্য দোয়া করি। তিনি যেন আগামী দিনগুলোতেও এভাবেই আমাদের মতো অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ ইউনুছ আলী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং থাকবে। শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, সামাজিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মতো কর্মসূচি তারা দেশজুড়ে অব্যাহত রাখবেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় আয়োজক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহ সন্তোষপুর ৯নং ওয়ার্ড শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com