• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৪
শিরোনামঃ
মানসিক সুস্থতা গড়তে জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার পোরশার নিতপুর প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তথ্য অধিকার আইনে নিয়োগের নথি চেয়ে আবেদন, তথ্য দিতে গড়িমসির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

নাগেশ্বরীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে মহান মে দিবস উদযাপিত

Reporter Name / ৮১ Time View
শনিবার, ২ মে, ২০২৬

মো:মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উপজেলা প্রতিনিধ, নাগেশ্বরীঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বইপাঠ, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন’।
​শুক্রবার (১ মে) দিনভর প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে রশিদ মন্ডল আদর্শ পাঠাগারের সৌজন্যে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
​রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাগুরু ও আবৃত্তিকার জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম (সহকারী অধ্যাপক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সমন্বয় পরিবার’-এর প্রধান সমন্বয়কারী জনাব মোঃ হাফিজুর রহমান হাফিজ।
​বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব। আলোচনা পর্ব শেষে কুইজ প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিঠু।
​আয়োজন প্রসঙ্গে ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, “বৃষ্টি উপেক্ষা করে যারা এই মানবিক আয়োজনে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়া এবং মে দিবসের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
​উক্ত অনুষ্ঠানে সংগঠনের একঝাঁক প্রাণবন্ত টিমমেট এবং ভলান্টিয়ারবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন। মানবিকতার জয়গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com