• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

নাগেশ্বরীতে জ্বালানি সংকটে বিশৃঙ্খলা এড়াতে বিএনপির কঠোর নির্দেশনা

Reporter Name / ১৪৩ Time View
রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উত্তর ধরলা, প্রতিনিধিঃ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক সংকটে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাতেও জ্বালানি তেলের সরবরাহ কমেছে। এর ফলে স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় এবং কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জনভোগান্তি কমাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা তাদের নেতাকর্মী ও সমর্থকদের জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা জারি করেছে।

এক বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপি জানায়, উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে বর্তমানে তেলের জন্য সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় সংগঠনের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরকারি নিয়ম মেনে ধৈর্য সহকারে তেল সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, দলীয় পরিচয় ব্যবহার করে বা প্রভাব বিস্তার করে কোনো পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করা যাবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা এবং সদস্য-সচিব মোঃ মোখলেছুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “সরকারি নিয়ম ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদের সহযোগিতায় এই সংকটময় পরিস্থিতি ধৈর্য ও শৃঙ্খলার সাথে মোকাবিলা করার জন্য দলটির পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com