• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

নাগেশ্বরীতে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৭ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মোঃ মেরুজ্জামান চৌধুরী বাপ্পি,উপজেলা (নাগেশ্বরী) প্রতিনিধিঃ
​কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিতে এক বিশাল আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
​সমাবেশে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং নদী ভাঙন রোধে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত মন্ত্রণালয় গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
​চর উন্নয়ন কমিটি নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক জনাব গোলাম রসুল রাজা’র সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাবৃন্দ। বক্তারা বলেন, দেশের একটি বিশাল জনপদ চরাঞ্চলে বসবাস করলেও তারা দীর্ঘকাল ধরে নানা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই চরের মানুষের অধিকার আদায়ে সরাসরি কেন্দ্রীয় তদারকির জন্য একটি আলাদা মন্ত্রণালয় এখন সময়ের দাবি।
​সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর উন্নয়ন কমিটি নাগেশ্বরী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ ওমর ফারুক।
​সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় চরাঞ্চলের কয়েক শ’ সচেতন নাগরিক উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, চরাঞ্চলের মানুষের দাবি আদায়ে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com