• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫২
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

Reporter Name / ৫৪৫ Time View
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোওয়ার জাহান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শামছুল আলম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহেশ চন্দ্র দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা আকতার।
বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফলাফল প্রধান অতিথির হাতে তুলে দেন। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

ওই সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com