• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০১
শিরোনামঃ
মানসিক সুস্থতা গড়তে জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার পোরশার নিতপুর প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তথ্য অধিকার আইনে নিয়োগের নথি চেয়ে আবেদন, তথ্য দিতে গড়িমসির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে জাল ব্যান্ডরোলের বড় চালান জব্দ, ২জন গ্রেপ্তার

Reporter Name / ২৬৪ Time View
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মো: আব্নদুর রউফ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ          বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার হয়েছে। এ সময় একটি মিনি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে বগুড়াগামী একটি ডেলিভারি ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৩-৩৯৬১) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ৩৮৬টি জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার কাউনিয়া উপজেলার সারাই পোদ্দারপাড়া গ্রামের শামীম হোসেন (৪৫) এবং রংপুর সদর এলাকার কসাইতুলির রাকিব হোসেন (৩০)। অভিযানে নেতৃত্ব দেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম। এ সময় একটি মিনি ট্রাক ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। ওসি তারিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ব্যান্ডরোলগুলো সম্পূর্ণ জাল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের রবিবার (৫ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই চক্রের পেছনে থাকা মূল হোতাদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জাল রাজস্ব স্ট্যাম্প চক্র দমন করা সম্ভব হবে এবং সরকার বিপুল রাজস্ব ক্ষতি থেকে রক্ষা পাবে বলে জানিয়েছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com