June 12, 2026, 1:04 am

শিরোনাম :
আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফে সাবেক কৃষক দল নেতার ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে প্রেরণ নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতন তামূলক কর্মসূচি পালন বেলকুচি বিতর্ক সংসদের প্রথম বর্ষপূর্তিতে কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত নোয়াখালীর বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ যুবদল নেতা নূরুল আমিন খানের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় পুকুর নিয়ে বিরোধ: মিথ্যা মামলার দিয়ে হয়রানির অভিযোগ

নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে ৮ ফেব্রুয়ারী (রবিবার) বিকাল ৪টায় নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডারের সঞ্চালনায় উক্ত বিশাল নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তহিদুর রহমান শামীম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ, কে আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, বগুড়া জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, আব্দুল হাকিম, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী আহম্মেদ, সকল ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপজেলা এবং পৌর যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও তাঁতীদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও নারী-পুরুষসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, দেশ ও জনগণের কল্যাণের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, কাহালু-নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনগণের সুখেদুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীদিনেও থাকবো ইনশাআল্লাহ।
পরে প্রধান অতিথি আলহাজ্ব মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে শুরু করে পুরো পৌর শহর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *