• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৮
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ২০০ Time View
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ফিচক গ্রামে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন মিয়া (২৮) নামে এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এর আগে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হলে ভুক্তভোগী শিশুর বাবা ২৫ জুন বৃহস্পতিবার নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুর ১২টার দিকে ফিচক গ্রামের ওই শিশু তার বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের আব্দুস সামাদের ছেলে ইজিবাইক চালক লিটন মিয়া বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সালিশে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হলেও অভিযোগের গুরুত্ব এবং ভুক্তভোগী পরিবারের অবস্থানের কারণে কোনো সমাধান হয়নি। একপর্যায়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে শিশুটির বাবা নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নন্দীগ্রাম থানা পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করে এবং অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমরা আমাদের সন্তানের জন্য ন্যায়বিচার চাই। অপরাধী যেন কোনোভাবেই ছাড় না পায় এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com