June 17, 2026, 12:44 am

শিরোনাম :
নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন স্বামী কর্তৃক স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন স্বামী কর্তৃক স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৯শে নভেম্বর (শনিবার) বিকাল ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে তায়েজ উদ্দিন (৫০) (মানসিক রোগী) স্ত্রী তিন সন্তানের জননী মোর্শেদা বেগম (৪৫) কে নিজ হাতে কুড়াল দিয়ে মাথা ও শরীরে কুপিয়ে হত্যা করে। ঐ সময় মোর্শেদার ডাক-চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তার রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে উপস্থিত লোকজন মানসিক ভারসাম্যহীন স্বামীর হিংস্রতা দেখে তাকে অবরুদ্ধ করে রেখে নন্দীগ্রাম থানা পুলিশ কে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন স্বামী তায়েজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান খবর পেয়ে থানার ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মানসিক ভারসাম্যহীন ঘাতক স্বামী তায়েজ উদ্দিনকে আটক করে। উক্ত ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *