• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৮
শিরোনামঃ
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম ৯ দিন পর মৃত্যু ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত। নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ নোয়াখালীতে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ! কমিটি অনুমোদনের পর কক্সবাজারের দুই এমপিকে টেকনাফ উপজেলা মহিলা দলের ফুলেল শুভেচ্ছা আমার বাবা যে পথ রেখে গেছেন সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই,লালপুরে পুতুল দুমকিতে চরম উত্তেজনা: ইউএনও’র অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! রেজুখাল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযান ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

নন্দীগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name / ১৫৩ Time View
রবিবার, ১৭ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবকে গলায় শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ১৭ মে (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষককের কক্ষে। এ সময় রণবাঘা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার ফি ও অন্যান্য আয়-ব্যয়ের হিসাব চলাকালে বিপুল পরিমাণ অর্থের গড়মিল দেখা দিলে সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব তা ধরে বসে। তখন সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবের সাথে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের প্রথমে কথা কাটাকাটি হয়। পরে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন উপস্থিত শিক্ষক-কর্মচারীরা এসে তাঁকে রক্ষা করে এবং পরিবেশ শান্ত করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রণবাঘা উচ্চ বিদ্যালয় এলাকায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়।

সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব বলেন, রণবাঘা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার ফি ও আয়-ব্যয়ের হিসাব গড়মিল ধরে বসলে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ক্ষিপ্ত হয়ে আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন সহকারী শিক্ষক-কর্মচারীরা এগিয়ে এসে আমাকে রক্ষা করে। আমি এর ন্যায় বিচার চাই।

প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের সাথে কথা বললে তিনি বলেন, রণবাঘা উচ্চ বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব চলাকালে সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবের সাথে কথাকাটাকাটি হয়েছে কিন্তু আমি তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করিনি। আর আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না। যা হয়েছে তা ভুল বুঝাবুঝি মাত্র।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) তারিকুল আলমের সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাটি এখনো আমি শুনিনি। তবে অভিযোগ পেলেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com