• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২১
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

Reporter Name / ২২৮ Time View
শনিবার, ১৩ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মারিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে মিনারা খাতুন নামে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়ে মাথা ও নাকে গুরুতর জখম করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ছাগল মারাকে কেন্দ্র করে প্রতিবেশী নাসির উদ্দিনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে গত ১২ জুন সকাল আনুমানিক ১০টার দিকে মারিয়া গ্রামের একটি সড়কে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর এই অতর্কিত হামলা চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোঃ নাসির উদ্দিন, নাহিদা খাতুন, মানসুরা খাতুন, সালেকা খাতুন ও তহিদা খাতুনসহ অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে তাদের এলোপাতাড়ি মারপিট করে, যার ফলে গৃহবধূ মিনারা খাতুনের মাথায় ও নাকে প্রচণ্ড আঘাত লাগে এবং তার নাকের ফুলসহ নাক ও মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় মিনারা খাতুনকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়, যেখানে বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও আহত হয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গত শুক্রবার রাতে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী মোয়াজ্জেম হোসেন। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) সামাদ জানান, গৃহবধূর ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com