• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা

Reporter Name / ৬৮ Time View
রবিবার, ১৪ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দেবাশীষ চন্দ্র ওরফে গোকুল (২০) নামে এক সিএনজি চালক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার সিংজনী হিন্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। দেবাশীষ চন্দ্র ওরফে গোকুল ওই এলাকার গৌরাঙ্গ চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। স্থানীয় সূত্র জানা যায় পারিবারিক কলহ ও সম্প্রতি স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত হওয়ার মানসিক কষ্টের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্প্রতি পারিবারিক অশান্তি এবং দাম্পত্য জীবনের নানা জটিলতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় ১৩ জুন শনিবার দিবাগত রাতের মধ্যে কোনো এক সময় নিজ বাড়ির মাটির তৈরি দোতলা ঘরের বারান্দার এক কোণায় থাকা তীরের সঙ্গে লায়লনের রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, দেবাশীষ একজন পরিশ্রমী যুবক ছিলেন। সংসার ও ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কারণে তিনি কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, লোকমুখে ও সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু খবর দেখতে পেয়েছি। এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন এ বিষয়ে আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com