June 12, 2026, 1:43 am

শিরোনাম :
আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফে সাবেক কৃষক দল নেতার ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে প্রেরণ নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতন তামূলক কর্মসূচি পালন বেলকুচি বিতর্ক সংসদের প্রথম বর্ষপূর্তিতে কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত নোয়াখালীর বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ যুবদল নেতা নূরুল আমিন খানের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় পুকুর নিয়ে বিরোধ: মিথ্যা মামলার দিয়ে হয়রানির অভিযোগ

নন্দীগ্রামে এলজিইডি’র গ্রামীণ সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (আরসিআইপি)-এর আওতায় ‘গ্রামীণ সরকারের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২১মে) বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নন্দীগ্রাম-এর আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ​নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন জিআইএস স্পেশালিষ্ট বেটস এক্সপার্ট প্রকৌঃ শিমুল কুমার কুন্ডু। ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই সড়ক যোগাযোগের কোনো বিকল্প নেই। আধুনিক জিআইএস প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো চিহ্নিত করে সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, সহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকৌশলী শহিদুল ইসলাম, হিসাব সহকারি ইসরাত জাহান, কম্পিউটার অপারেটর আব্দুল লতিফ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক,কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, সাংবাদিক মামুন আহমেদ, ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু, সচিব আলমগীর কোবির বাবুসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাগণ। সমগ্র কর্মসূচির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ‘বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *