• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৩
শিরোনামঃ
মানসিক সুস্থতা গড়তে জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার পোরশার নিতপুর প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তথ্য অধিকার আইনে নিয়োগের নথি চেয়ে আবেদন, তথ্য দিতে গড়িমসির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

নওগাঁ-৫ আসনের জামায়াতের প্রার্থী সায়েম এর মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ১৫৫ Time View
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বাংলারগৌরব ডেক্সঃ নওগাঁ-৫ আসনের জামায়াতের প্রার্থী এ্যাড. আ স ম সায়েম ভাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং নওগাঁ জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিনের কাছ থেকে নওগাঁ-৫ সদর আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সায়েম বলেন,ইতোমধ্যে প্রমাণ হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা সৎ, তারা কোন অন্যায়ের সঙ্গে জড়িত নয়। তারা কোনো জুলুম করে না, অন্যায় করে না। বাংলাদেশের মানুষ সব দলকে দেখেছে। অন্যান্য দলগুলো বাংলাদেশকে দুর্নীতি এবং জুলুম মুক্ত করতে পারেনি। জনগণ এবার মনে করছে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করতে হলে জামাত ইসলামের বিকল্প নেই। কাজেই জনগণ এবার দাঁড়িপাল্লাকে বেছে নিবে। নওগাঁর জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে জামাত বিপুল ভোটে বিজয়ী হবে।
এ সময় জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামাতের সেক্রেটারি আনোয়ার আলম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজার রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com