• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৮
শিরোনামঃ
আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট,বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার,

নওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেকসহ তিন প্রার্থী

Reporter Name / ২০৫ Time View
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারালেন তিন সংসদ সদস্য প্রার্থী। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জন প্রার্থীর মধ্যে তারাও ছিলেন। তিনটি উপজেলা নিয়ে সংসদীয় এই আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকরী কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়। এআসনে যে সকল প্রার্থীর জামানত বায়েজাপ্ত হবে তারা হলেন বিএনপি হতে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী (মোটরসাইকেল)। তিনি এবারে বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করেছেন। তার প্রাপ্ত ভোট ১৮ হাজার ২০৫। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও: আব্দুল হক শাহ্ (হাতপাখা)। তার প্রাপ্ত ভোট ৯ হাজার ৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী কালু (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ২০৫ ভোট। এ আসনে ১৬৬টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। প্রদত্ত মোট ভোট ৩ লাখ ৬৭ হাজার ৫১১ টি। ফলে প্রদত্ত ভোট থেকে নির্দিষ্ট পরিমান ভোট না পাওয়ায় ওই তিন প্রার্থীর জামানত বয়েজাপ্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com