• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

নওগাঁ জেলার ঢাকা বাস স্ট্যান্ড থেকে নাবালক ১১/১২ বছরের দুইটি শিশু উদ্ধারপূর্বক তাদের আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

Reporter Name / ১০৬ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আজ ইং-১৭/০৪/২০২৬ তারিখ দুপুর অনুমান-১৪.০০ ঘটিকায় সরকারি মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ সদর থানা জানতে পারেন যে যে, দুই জন নাবালক শিশু ঢাকা বাস টার্মিনাল এলকায় এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুদেরকে জিম্মায় নেয়, শিশুরা জানায় , শিশুদ্বয় অপন দুই ভাই। তাদের বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে এবং তারা নিয়ামতপুর থানাধীন ছাত্রাবাজার এলকায় নানা বাড়ীতে থেকে মাদ্রাসায় পড়াশুনা করে। তারা পুলিশকে জানায় (মিথ্যা গল্প ) যে আজকে সকাল ১০.০০ ঘটিকায় তাদেরকে তাদের নানি মারধর করে এবং তাদের হাতে তাদের মায়ের পাঠানো ১৮,০০০/-(আঠারো হাজার) টাকা দিয়ে বাড়ী হইতে বের করে দিলে তারা প্রথমে লোকাল বাসে নওগাঁ এসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাস টার্মিনালে ঘোরাফেরা করছিল।

বিষয়টি পুলিশ সুপার জানার সাথে সাথেই, শিশুদেরকে থানায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করেন একই সাথে সদর থানাকে নিয়ামতপুর থানার সাথে যোগাযোগ করার নির্দেশনা দেন। সদর থানার পুলিশ নিয়ামতপুর থানার মাধ্যমে তাদের পরিবারকে খোঁজাখুঁজি করে নওগাঁ সদর মডেল থানায় আসতে বললে উভয়ের অভিভাবক থানায় উপস্থিত হয়ে জানায় যে, উল্লেখিত শিশুদ্বয় আপন ভাই না। ১) মোঃ নুর নবী ইসলাম (১১), পিতা-মোঃ আনিছুর রহমান, মাতা-ফেন্সি, ২) মোঃ আমিনুল ইসলাম(১২), পিতা-মোঃ মুনছুর রহমান, মাতা-মোছাঃ আমেনা বেগম, উভয় সাং-ঘাটনগর মোল্লা পাড়া, থানা-পোরসা, জেলা-নওগাঁ। উভয় শিশুর মাদ্রসায় পড়া লেখা করতে ভালে না লাগায় শিশু মোঃ আমিনুল ইসলাম(১২), বাবার গরু বিক্রয় করা ২২,০০০/-(বাইশ হাজার) টাকা গোপনে নিয়ে উভয় শিশু পরার্মশ করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য নেয়ামতপুর থেকে রওনা করে। উভয় শিশু প্রথমে তারা পুলিশের কাছে একটি গল্প বানানোর চেষ্টা করেছিল। সকালে তারা লোকাল বাসে নেয়ামতপুর থেকে নওগাঁ জেলায় আসে। উপযুক্ত সাক্ষীদের উপস্থিতে রাত ২০.৩০ ঘটিকায় শিশুদ্বয়কে তাদের পিতার জিম্মায় দেওয়া হশ। শিশুদের অভিভাবক গন, অফিসার ইনচার্জ সদর থানা কে জানান সকাল থেকেই তারা শিশুদেরকে খুঁজছেন, দ্রুততম সময় শিশুদের কে খুঁজে পাওয়ায় তারা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাবালক শিশুদের দেখাশোনার দায়িত্ব প্রথমত তার পরিবারের, একই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এভাবে বাড়ি থেকে পালিয়ে বের হয়ে গেলে শিশুরা যেকোনো সময় অপরাধের শিকার হতে পারে অথবা কোন গুরুতর অপরাধের ভিকটিম হতে পারে। তিনি এ বিষয়ে শিশুদের অভিভাবকদের আবদ্ধ পরিবেশে পড়াশোনার বিষয়ে আরো যত্নশীল হওয়ার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com