• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন

Reporter Name / ১১৯ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধনঃ           নওগাঁ প্রতিনিধি :নওগাঁ সদর উপজেলা কালিতলা ব্রীজ হতে হাপানিয়া বাজার পর্যন্ত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রীজে কাজের উদ্বোধন করেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রটন(ইসিসিসিপি-ড্রট) এর প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছে- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ড(জিসিএফ)।

পরে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, বিএনপি নেতা মোসাদ্দুর রহমা রকেট, জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহানসহ সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।

আয়োজকরা জানান- নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রীজ হতে হাপানিয়া বাজার পর্যন্ত খালটির দৈর্ঘ্য ৭কিলোমিটার। খালটি পুনঃখননে

কাজের বরাদ্দ ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা। বর্ষা মৌসুমে খালের পানি উপচে পড়লেও শুষ্ক মৌসুমে খালটি শুকিয়ে যায়। খালের পানি দিয়ে কৃষকরা সহজে ও কম খরচে জমিতে সবজি ও ধানের আবাদ করতে পারেন। দীর্ঘ বছরের খালটি খনন না হওয়ায় পলি পড়ে ভরাট হয়ে যায়।

অন্তত ২০ বছর পর খালটি পুনঃখনন করা হচ্ছে। খাল খননে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক উপকৃত হবে। সদর উপজেলায় ৫টি খাল খনন করা হবে বলে জানান সংসদ সদস্য।#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com