• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম

Reporter Name / ৭১ Time View
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পূর্ব শুত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে আহত করা হয়েছে। বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন কানুপুর গ্রামের মৃত আরজ মন্ডলের ছেলে আব্দুল জলিল (৫০)। আব্দুল জলিল বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়ন ৬নং ওযার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। এ ঘটনায় আব্দুল জলিলের স্ত্রী বেবি আকতার বাদী হয়ে বদলগাছী থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দাখিল করেছেন। ওই মামলার আসামীরা হলেন বদলগাছী উপজেলার কানুপুর গ্রামের আনছারের ছেলে শহিদুল ইসলাম (৪৫), মৃত ইসমাইল হোসেনের ছেলে দুলাল হোসেন (৪৮), ইমান আলী ছেলে হাসান (৩২)। ভিকটিমের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ০১ আগষ্ট-২০২৬ ইং তারিখে বেলা ১১টায় বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউপির কানুপুর গ্রামস্থ হিন্দুপাড়ার উত্তর দিকে বিলাশবাড়ী যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা সন্ত্রাসীকায়দায় ভিকটিম আব্দুল জলিলকে অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পায়ের গোরালীর উপর হাড় ভেঙ্গে গুরুত্ব জখম করে। পরে ভিকটিম আব্দুল জলিলের ডাক চিৎকারের স্থানীয়রা এসে আব্দুল জলিল উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। আব্দুল জলিল বর্তমানে দলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাটি নিশি^ত করে জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com