• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

নওগাঁয় মান্না দে’র জন্মদিন উপলক্ষ মান্না দে সম্ধ্যা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৭ Time View
রবিবার, ৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মান্না দে’র গান নিয়ে “মান্না দে” সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উপমহাদেশের কিংবদন্তি কন্ঠশিল্পী মান্না দে’র জন্মদিন উপলক্ষে পার্ক ভিউ রেষ্টুরেন্ট-এর সৌজন্যে এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে একক শিল্পী হিসেবে মান্না দে’র সংগীত পরিবেশন করেন আশরাফুল ইসলাম বিদ্যুৎ।

মে দিবস উপলক্ষে শিল্পী ভুপেন হাজারিকার “মানুষ মানুষের জন্য ” গানটি পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

শিল্পী একে একে বেশ কিছু সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্পীকে সহযোগিতা করেন হারমেনিয়ামে মোসাদ্দেক হোসেন ও বেলাল হোসেন, তবলায় সুলতান মাহমুদ এবং কি-বোর্ডে মাহফুজুল ইসলাম মুন্না।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজকের পক্ষে উপস্থিত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানান পার্ক ভিউ রেষ্টুরেন্ট-এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রবিউল করিম।

সংগীত পরিবেশনের ফাঁকে ফাঁকে আয়োজনের গুরুত্ব এবং শিল্পী মান্না দে’র সংগীত জীবন নিয়ে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আবৃত্তি পরিষদের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, নাট্যকার ও কবি আব্দুস সাত্তার মন্ডল, চিত্রকর রেজাউল ইসলাম রেজা, সংগীত শিল্পী মোসাদ্দেক সরদার, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ডাঃ ময়নুল হক দুলদুল, আবৃত্তি পরিষদের সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, নৃত্য শিল্পী সুলতান মাহমুদ, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, আবৃত্তি শিল্পী নুরুননাহার সুষমা সাথী এবং সাংবাদিক ও সাহিত্যিক ফরিদুল করিম তরফদার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com