• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

নওগাঁয় গ্যারেজে বাসের ভেতর যুবকের রহস্যজনক মৃত্যুঃ জনমনে নানা প্রশ্ন?

Reporter Name / ৩১৬ Time View
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে একটি গ্যারেজে রাখা বাস থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি.আর. সুপার পরিবহন নামের একটি বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে ওই পরিবহনে কাজ করছিলেন জাহিদ। সোমবার সকালে বাসটি মেরামতের জন্য বরুণকান্দি মোড়ের একটি গ্যারেজে নেওয়া হয়। রাতে খাবার খেয়ে সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি।

তবে মঙ্গলবার সকালে সহকর্মী ইউসুফ ঘুম থেকে ডাকার পরও জাহিদের কোনো সাড়া না পেলে জনমনে নানা সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয় পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, স্বজনদের দাবি জাহিদের মৃত্যু স্বাভাবিক নয় তাকে পরিকল্পিত হত্যা করার অভিযোগ স্বজনে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মরদেহের অবস্থান ও পরিস্থিতি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা বা হত্যার কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যার কোনো আলামত পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com