• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৫
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো প্রয়াত ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকতার হামিদ সিদ্দিকী স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট।

Reporter Name / ১৪০ Time View
রবিবার, ২২ মার্চ, ২০২৬

জুলহাজ খাঁন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

রবিবার (২২ মার্চ ২০২৬) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৮ নং উত্তর গ্রাম ইউনিয়নের উত্তর গ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তর গ্রাম জনতা সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ৮ নং উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হাসান মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার নান্নু। তিনি তার বক্তব্যে বলেন, “প্রতিটি মাঠে যদি ফুটবল খেলা চালু করা যায়, তাহলে বর্তমান যুবসমাজকে মোবাইল ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলার দিকে আকৃষ্ট করা সম্ভব।” তিনি তরুণদের মাঠমুখী হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রইছ উদ্দিন (১ নং ওয়ার্ড), বিপুল কুমার সরকার (৬ নং ওয়ার্ড), মো. জাহাঙ্গীর আলম (২ নং ওয়ার্ড), সংরক্ষিত মহিলা সদস্য রঞ্জনা বেগম (বি.এ.) ও জীবনেচ্ছা লাকি সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর গ্রাম জনতা সংসদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন এবং বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
রোমাঞ্চকর ফাইনাল খেলায় দোহালি-ধর্মপুর ৬ নং ওয়ার্ড দল শক্তিশালী স্বাগতিক উত্তর গ্রাম ১ নং ওয়ার্ড দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান রেফারি মো. আব্দুল বারেক। তাকে সহযোগিতা করেন তানভীর ও ইউসুফ আলী। ধারাভাষ্য প্রদান করেন তরুণ ধারাভাষ্যকার ও উপস্থাপক মো. আব্দুল হালিম সরদার (বি.এস.এস, রাষ্ট্রবিজ্ঞান, নওগাঁ সরকারি কলেজ)।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com