• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

নওগাঁয় চাঁদা দাবিতে বাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়ে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৩৪ Time View
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান অন্তর (নওগাঁ) প্রতিনিধি:                         নওগাঁ শহরে চাঁদার দাবিতে এক নারীর বাড়িতে অবৈধ অনুপ্রবেশ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে। ভুক্তভোগী নারী ডেইজি বেগম, যিনি প্রবাসে কর্মরত সেনাসদস্য হেলালের স্ত্রী।
আজ সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেইজি বেগম অভিযোগ করেন, অভিযুক্ত যুবক রাশেদের বাড়ি রংপুর এলাকায়। তার সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের পর রাশেদ নিজেকে ডিআইজির ছেলে পরিচয় দেন। পরে তিনি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি এবং তার সন্তানকে ক্যাডেট কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেন।
ডেইজি বেগম আরও জানান, টাকা ফেরত চাইলে অভিযুক্ত রাশেদ তাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তিনি বলেন, “তোর স্বামী বিদেশে থাকে, তুই বাসায় একা থাকিস-টাকার জন্য মৃত্যু চাইছিস নাকি? একদিন তোকে মেরে ফেলবো।”
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার দিন হঠাৎ ওই রাশেদ তার বাড়িতে প্রবেশ করে আরও দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ডেইজি বেগম ও তার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ঘরের টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।
এ সময় ডেইজি বেগম বাড়ি থেকে বের হয়ে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। তার ছেলে মোবাইল ফোনে বিষয়টি তার বাবাকে জানান। পরে ডেইজি বেগম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ডেইজি বেগম বাদী হয়ে ভাঙচুর, লুটপাট ও ডাকাতির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার হওয়া রাশেদ বর্তমানে জেলহাজতে রয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com