• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪৮৭ Time View
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার বক্তারপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আছর চাকলা স্কুল মোড়, নতুন হাটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউল আজম রানা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে ই আলম মিঠু, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সারোয়ার কামাল চঞ্চল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির,
সাধারণ সম্পাদক দোহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাহহার মোল্লা তুফান-সহ বক্তারপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

স্থানীয় নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন কাজ করেছেন। তার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com