• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮
শিরোনামঃ
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম ৯ দিন পর মৃত্যু ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত। নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ নোয়াখালীতে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ! কমিটি অনুমোদনের পর কক্সবাজারের দুই এমপিকে টেকনাফ উপজেলা মহিলা দলের ফুলেল শুভেচ্ছা আমার বাবা যে পথ রেখে গেছেন সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই,লালপুরে পুতুল দুমকিতে চরম উত্তেজনা: ইউএনও’র অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! রেজুখাল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযান ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

নওগাঁয় আঞ্জুমান সিদ্দিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে শীত-বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ২০৪ Time View
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

আন্জুমান মফিদুল ইসলাম পরিচালিত উত্তরাঞ্চলে নওগাঁয় বহুল প্রচারিত প্রতিষ্ঠান আঞ্জুমান সিদ্দিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে শীত-বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ জানুয়ারী বুধবার সকালে শহরের খাস-নওগাঁ এলাকায় নিজস্ব কার্যালয়ে অসহায় শীতার্ত, প্রতিবন্ধী এবং অসচ্ছল শতাধিক নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র, কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে আঞ্জুমান মফিদুল ইসলাম কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলাম,ঢাকার ব্রাঞ্চ আ্যফেয়ার্স এন্ড কো-অর্ডিনেশন অফিসার মোঃ শামসুল আবেদীন, সাবেক ব্যাংক কর্মকর্তা ও সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফজলুল হক, খাস-নওগাঁ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল হক মিলন,আঞ্জুমান সিদ্দিক স্বাস্ব্য সেবা কেন্দ্র,নওগাঁর কেয়ারটেকার মোছাঃ মরিয়ম বেগম।

কর্তৃপক্ষ জানান, বহুল প্রচারিত ও জনপ্রিয় জনকল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি নারীদের স্বাবলম্বি করে গড়ে তুলতে আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আমরা মনে করি, সরকারি বা বেসরকারী পর্যায়ের মানুষদের পাশাপাশি সমাজে বিত্তশালী মানুষদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com