• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪০
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

নওগাঁর মান্দায় পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name / ৫৯ Time View
বুধবার, ১৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী “রবীন্দ্র বৈঠকী” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় মান্দা উপজেলার ঐতিহ্যবাহী বৈলশিং বটতলায় এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

প্রকৃতির নির্মল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন এলাকা থেকে আগত রবীন্দ্রভক্ত ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কবিগুরুর সাহিত্য, দর্শন ও মানবতার চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে শতবর্ষী বটবৃক্ষের পাদদেশ।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে সাংসদ ডা. ইকরামুল বারী টিপু বলেন, বর্তমান বিএনপি সরকারের আমলে শিক্ষা, কৃষি, খাল খনন, কৃষক কার্ড ও বৃক্ষরোপণসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষা অনুরাগী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মান্দাবাসী বিশ্বকবিকে চিরস্মরণীয় করে রাখতে এ আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com