• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪১
শিরোনামঃ
মানসিক সুস্থতা গড়তে জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার পোরশার নিতপুর প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তথ্য অধিকার আইনে নিয়োগের নথি চেয়ে আবেদন, তথ্য দিতে গড়িমসির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

নওগাঁর পোরশার তেঁতুলিয়া রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

Reporter Name / ২৯৭ Time View
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

পোরশা নওগাঁর প্রতিনিধিঃ নওগাঁর পোরশা তেঁতুলিয়া এলাকায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া ইউনিয়নের সরাইগাছি টু আড্ডা আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক শহিদুল ইসলাম মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকৃতরা হলেন চকবিষ্ণুপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে লুৎফর রহমান (৫৬), শিশা খরপা উত্তর পাড়ার জিল্লু রহমানের ছেলে ছয়ফুল (৪৩), গোপালগঞ্জ যমুনা বাগানের ইসমাইলের ছেলে দেলোয়ার হোসেন (২৭), ছয়ঘাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাকিব হোসেন (২২) এবং সোভাপুর গুচ্ছ গ্রামের জাহিদ হোসেনের ছেলে মানিক মিয়া (২৬)। আটককৃতদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসাবে ১টি লোহার তৈরী হাসুয়া, যাহা কাঠের হাতলসহ লম্বা ২২ ইঞ্চি ও ১টি লোহার তৈরী হাসুয়া, যাহা কাঠের হাতলসহ লম্বা ৩২ ইঞ্চি এবং ১টি চায়না করাত, যাহা কাঠের হাতলসহ লম্বা ২০ ইঞ্চি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। অপরদিকে, বৃহস্পতিবার রাতে গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি বাজারের আনোয়ার এর চায়ের দোকানের সামনে সাপাহার টু সরাইগাছি গামী পাকা রাস্তায় ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলেন নিতপুর পূর্ব দিয়াড়া পাড়ার সমির উদ্দিন ভুলুর ছেলে মোরসালিন (২৬), সরাইগাছি গ্রামের ফজর আলীর ছেলে হাবিবুর রহমান হাব্বু (৩০) এবং দক্ষিণ লক্ষিপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে রুবেল আহমেদ (২৫)। আটকৃতওদর বিরুদ্ধে থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে এবং আটকৃত ৫ জন ডাকাত সদস্য ও ৩জন মাদক ব্যবসায়ীকৈ শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com