• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৩
শিরোনামঃ
আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ধামইরহাটে ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ

Reporter Name / ৭৬ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি –

নওগাঁর ধামইরহাটে রাজধানী ঢাকায় বসবাসরতদের প্রাণের সংগঠন,‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার স্মার্ট ক্যাম্পাসে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ১৫০টি কোরআন শরীফ ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন নওগাঁ-২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। ‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র সভাপতি সামসুজ্জোহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী মোর্শেদ বাবু’র সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত র্ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম, পরিচালক প্রশাসন আবু বকর সিদ্দিক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জনি, অর্থ সম্পাদক ইলিয়াস হুসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার আবু তাহের প্রমুখ।
‘ঢাকাস্থ-ধামইরহাট উপজেলা সমিতি’র সভাপতি সামসুজ্জোহা বলেন, ‘সমিতির পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে ১৫০ পিস পবিত্র কোরআন শরীফ উপজেলার বিভিন্ন মসজিও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩ জন দুস্থকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে সমিতির পক্ষ থেকে আরও বড় পরিসরে এবং ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com