• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

ধামইরহাটে এক দিনের ব্যবধানে আরও ২ বিএনপি ও যুবদল নেতা বহিষ্কার

Reporter Name / ১৬২ Time View
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি –

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ২ নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। ১ ফেব্রুয়ারি রবিবার ধামইরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠান্ডাকে বহিষ্কার করা হয়। এছাড়াও উপজেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব রুহুল আমিনকেও বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের সদস্য দপ্তরে সংযুক্ত ইমরান হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সানোয়ার হোসেন ঠান্ডাকে বহিষ্কারের তথ্য জানানো হয়। অপরদিকে আলহাজ্ব রুহুল আমিনকে বহিষ্কারের আদেশ প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন গনমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ধামইরহাট উপজেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব রুহুল আমিনকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপের কারণে এই বহিষ্কার করা হয়েছে। এর আগে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলামকেও বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com