admin
২৭ এপ্রিল ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্রিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা নিতে অনীহা পুলিশের

এম. আনোয়ার হোসেনঃ

ময়মনসিংহের ত্রিশালে যৌতুকের দাবিতে এক সন্তানের জননী গৃহবধূকে (৩১) নির্মমভাবে পিটিয়ে জখম করার ঘটনায় দশ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। ভুক্তভোগী নারী গত ১৭ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দিলেও দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি ত্রিশাল থানা কর্তৃপক্ষ। পুলিশের এমন রহস্যজনক নিরবতায় জনমনে প্রশ্ন জেগেছে, আইনের আশ্রয় কি তবে কেবল প্রভাবশালীদের জন্য?

​অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৪-১৫ বছর আগে বীররামপুর ভাটিপাড়া এলাকার হারুন অর রশিদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শামছুন্নাহারের। তাদের সংসারে ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী হারুনসহ শ্বশুরবাড়ির লোকজন ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে শামছুন্নাহারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। স্বামীর চাহিদা মেটাতে তিনি ভালুকার একটি গার্মেন্টসে চাকরি করে উপার্জিত টাকা তুলে দিলেও শেষ রক্ষা হয়নি।

​গত ১৭ এপ্রিল সন্ধ্যায় ভরণপোষণের কথা জিজ্ঞাসা করায় হারুন ও তার পরিবারের সদস্যরা শামছুন্নাহারের ওপর চড়াও হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২-৬ নং বিবাদীদের প্ররোচনায় ১ নং বিবাদী হারুন যৌতুকের দাবিতে বাঁশের লাঠি দিয়ে তাকে এলাপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফোলা জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন।

​ভুক্তভোগী নারী ওই দিনই থানায় অভিযোগ দাখিল করলেও পুলিশ এখন পর্যন্ত তা মামলা হিসেবে রুজু করেনি। আইনের বিধান অনুযায়ী, আমলযোগ্য অপরাধের তথ্য পেলে পুলিশ এফআইআর নিতে বাধ্য। এক্ষেত্রে পিআরবি ২৪৪ (ক) এবং সিআরপিসি ১৫৪ ধারা লঙ্ঘন করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

​ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরতে থাকা ভুক্তভোগী চোখের জল মুছে বলেন, আমি বিচার চাইতে থানায় গিয়েছি, কিন্তু পুলিশ আমাকে ঘুরাচ্ছে। প্রভাবশালী আসামিদের বাঁচাতেই কি পুলিশ মামলা নিতে গড়িমসি করছে? আমি গরিব বলে কি আমার আইনি অধিকার নেই?

​আইনজ্ঞদের মতে, পিআরবি ২৪৪ (ক) অনুযায়ী কোনো আমলযোগ্য অপরাধের খবর প্রাপ্তিমাত্রই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী, অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত না করা স্পষ্টতই আইন অমান্য করার শামিল। ত্রিশাল থানা পুলিশের এই নিষ্ক্রিয়তা উচ্চ আদালতের নির্দেশনারও পরিপন্থী। যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে যখন রাষ্ট্র ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে, তখন ত্রিশাল থানা পুলিশের এই টালবাহানা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক, অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি আরও প্রকট হবে।

এ অভিযোগ তদন্তের দায়িত্ব থাকা এসআই বাবুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগটি তদন্তাধীন।

​এ বিষয়ে জানতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত কৌশলে ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের পতন হলেও বহাল তবিয়তে আজিজুল, সিরতা ইউনিয়নে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের

সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার

১০

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

১১

এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

১২

উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার

১৩

টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

১৪

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

১৫

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

১৬

হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯।

১৭

সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

১৮

নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা

১৯

পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

২০