• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩
শিরোনামঃ
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম ৯ দিন পর মৃত্যু ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত। নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ নোয়াখালীতে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ! কমিটি অনুমোদনের পর কক্সবাজারের দুই এমপিকে টেকনাফ উপজেলা মহিলা দলের ফুলেল শুভেচ্ছা আমার বাবা যে পথ রেখে গেছেন সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই,লালপুরে পুতুল দুমকিতে চরম উত্তেজনা: ইউএনও’র অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! রেজুখাল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযান ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

ত্রিশালে নারী সাংবাদিকের ওপর মব হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৮৪ Time View
রবিবার, ১৭ মে, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার লুৎফা সরকার (নিশু)-এর ওপর বর্বরোচিত মব হামলা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ময়মনসিংহে কর্মরত সাংবাদিক সমাজ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং অবৈধ কারেন্ট জাল সিন্ডিকেটের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১৭ মে (রবিবার) মাননীয় জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।

​স্মারক লিপিতে সাংবাদিক নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ১২ মে ২০২৬ তারিখে ত্রিশাল মধ্যবাজারের ‘আলী স্টোর’-এ অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রির সংবাদ সংগ্রহ করতে যান দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জেটিভি মাল্টিমিডিয়া চ্যানেলের ত্রিশাল প্রতিনিধি লুৎফা সরকার (নিশু)। সেখানে আলী স্টোরের মালিক মোঃ আলী ও তার সহযোগীরা অবৈধ জালের ব্যবসার পাশাপাশি গোপনে কারখানার মাধ্যমে এগুলো উৎপাদন করে আসছিল। এই সত্য প্রকাশে বাধা দিতে এবং সাংবাদিককে দমনের উদ্দেশ্যে আলী স্টোরের মালিক মোঃ আলী, জনৈক হুমায়ুন কবীর, মোস্তাফিজুর রহমান নোমান, ফরহাদ হোসাইন, রনি, লাভলু এবং তোফাজ্জল গ্যাং সংঘবদ্ধ হয়ে নারী সাংবাদিকের ওপর অতর্কিত মব হামলা চালায়। হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার ব্যবহৃত ২১ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

​স্মারক লিপিতে ক্ষোভ প্রকাশ করে আরও বলা হয়, ঘটনার পরপরই ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ প্রশাসনকে অবহিত করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে উক্ত প্রভাবশালী সিন্ডিকেট ঘটনা ধামাচাপা দিতে এবং ভুক্তভোগী নারী সাংবাদিককে হয়রানি করতে মিথ্যা ও বানোয়াট পাল্টা অভিযোগ সাজিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর ফলে একজন নারী গণমাধ্যমকর্মী হিসেবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাদের দাবি, সাংবাদিক লুৎফা সরকার (নিশু)-এর ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলাকারী মূল হোতা আলী স্টোরের মালিক মোঃ আলী, হুমায়ুন কবীর, মোস্তাফিজুর রহমান নোমানসহ এজাহারভুক্ত সকল আসামিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অপরাধী চক্র কর্তৃক ভুক্তভোগী সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত সকল ধরনের মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত পাল্টা অভিযোগ ও ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। ত্রিশাল এলাকায় সক্রিয় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের কারখানা এবং সিন্ডিকেট সম্পূর্ণরূপে ধ্বংস করে পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষা করতে হবে।

ময়মনসিংহের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের মূল স্তম্ভ। একজন নারী গণমাধ্যমকর্মীর ওপর এমন কাপুরুষোচিত হামলা এবং পরিবেশ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জাল সিন্ডিকেটের অবাধ বিচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ’র ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর কবির উজ্জ্বল খান, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি সুমন খান, দৈনিক কালের কণ্ঠস্বর পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হাসান রাজু খান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চীফ বদরুল আমীন, দৈনিক মুক্তখবর’র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, দৈনিক জনবাণী পত্রিকা স্টাফ রিপোর্টার এস. আনোয়ার হোসেন, দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার রিফাত আহমেদ, দৈনিক আজকের নয়া বাংলার বিশেষ প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক ঢাকা ময়মনসিংহ প্রতিনিধি আতিকুল ইসলাম শাওন, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ব্যুরো চীফ আলমগীর হোসেন, দৈনিক ঢাকা’র জেলা প্রতিনিধি রনি বসু, দৈনিক কালের প্রতিচ্ছবি’র ময়মনসিংহ প্রতিনিধি সেলিম সাজ্জাদ, দৈনিক আইন বার্তা জেলা প্রতিনিধি রতন চন্দ্র দে, সাংবাদিক মুসাব্বির হাসান সেতু, হাবিবসহ প্রমুখ।

​সাংবাদিক নেতৃবৃন্দ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ এবং ত্রিশালে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ও আইনের শাসন বজায় রাখতে জেলা প্রশাসকের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com