• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭
শিরোনামঃ
নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার নতুন দায়িত্ব পেলেন সৈয়দা রিজওয়ানা হাসান

Reporter Name / ৫৫৪ Time View
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বাংলার গৌরব ডেক্সঃ দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগের পর ফাঁকা হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নতুন করে পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আগের দুই মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ে যুক্ত হওয়ায় এখন তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক আসিফ নজরুল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া আদিলুর রহমান খান আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও সামলাবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com