• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩
শিরোনামঃ
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম ৯ দিন পর মৃত্যু ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত। নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ নোয়াখালীতে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ! কমিটি অনুমোদনের পর কক্সবাজারের দুই এমপিকে টেকনাফ উপজেলা মহিলা দলের ফুলেল শুভেচ্ছা আমার বাবা যে পথ রেখে গেছেন সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই,লালপুরে পুতুল দুমকিতে চরম উত্তেজনা: ইউএনও’র অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! রেজুখাল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযান ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

ঢাকা-৪ আসনে বেকারদের জন্য এমপি জয়নুল আবেদীনের ফ্রি ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণ শুরু

Reporter Name / ১৬৬ Time View
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-৪ নির্বাচনী এলাকার বেকার যুবক ও নারীদের স্বাবলম্বী করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন। তাঁর নির্বাচনী পরিকল্পনার অংশ হিসেবে ওই এলাকার বাসিন্দাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং এবং সেলাই প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রতিটি কোর্সে ৫০ জন করে প্রশিক্ষণার্থীকে সুযোগ দেওয়া হবে। তবে আগ্রহীদের আশ্বস্ত করে বলা হয়েছে, পর্যায়ক্রমে আবেদনকারী সকলকেই এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।

প্রকল্পটির সমন্বয়ক হিসেবে কাজ করছেন তানভীর হোসাইন। তিনি জানান, ঢাকা-৪ এলাকার বেকার যুবক ও নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতেই সংসদ সদস্যের এই উদ্যোগ নিয়েছেন। আগ্রহী প্রার্থীদের সরাসরি সংসদ সদস্যের ঢাকার শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকার আমির টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৈয়দ জয়নুল আবেদীনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও তরুণ সমাজ। তারা মনে করছেন, এ ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এলাকার বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com