• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

টেকনাফে ‘সাবের ডাকাত’ বাহিনীর তাণ্ডব: নবম শ্রেণির ছাত্রী গুরুতর আহত, এলাকায় চরম আতঙ্ক বিশেষ প্রতিবেদক, টেকনাফ: কামরুল ইসলাম কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সশস্ত্র ডাকাত দলের হামলায় এক নবম শ্রেণির স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (২ মে) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিনের বসতঘরে চিহ্নিত সন্ত্রাসী সাবের আহমদের নেতৃত্বে একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে। টিনের চাল ও বেড়া কেটে তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করে। এসময় ঘরে থাকা কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইসমত আরাকে পিস্তলের বাট দিয়ে আঘাত করা হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ডাকাতরা ঘর থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা ও আনুমানিক ১৩ আনা স্বর্ণালংকার লুট করে নেয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের দাবি, সাবের আহমদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, মাদক ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। আহত মেয়েকে নিয়ে দিশেহারা বাবা বেলাল উদ্দিন জানান, হামলাকারীরা তার মেয়েকে নির্মমভাবে আঘাত করেছে এবং পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সাবের আহমদসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর কতদিন চলবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে কি না। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name / ১৮৯ Time View
রবিবার, ৩ মে, ২০২৬

বিশেষ প্রতিবেদক, টেকনাফ: কামরুল ইসলামঃ     কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সশস্ত্র ডাকাত দলের হামলায় এক নবম শ্রেণির স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২ মে) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিনের বসতঘরে চিহ্নিত সন্ত্রাসী সাবের আহমদের নেতৃত্বে একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে। টিনের চাল ও বেড়া কেটে তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করে।

এসময় ঘরে থাকা কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইসমত আরাকে পিস্তলের বাট দিয়ে আঘাত করা হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ডাকাতরা ঘর থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা ও আনুমানিক ১৩ আনা স্বর্ণালংকার লুট করে নেয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, সাবের আহমদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, মাদক ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।

আহত মেয়েকে নিয়ে দিশেহারা বাবা বেলাল উদ্দিন জানান, হামলাকারীরা তার মেয়েকে নির্মমভাবে আঘাত করেছে এবং পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সাবের আহমদসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর কতদিন চলবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে কি না। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ প্রতিবেদক, টেকনাফ: কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সশস্ত্র ডাকাত দলের হামলায় এক নবম শ্রেণির স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২ মে) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিনের বসতঘরে চিহ্নিত সন্ত্রাসী সাবের আহমদের নেতৃত্বে একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে। টিনের চাল ও বেড়া কেটে তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করে।

এসময় ঘরে থাকা কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইসমত আরাকে পিস্তলের বাট দিয়ে আঘাত করা হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ডাকাতরা ঘর থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা ও আনুমানিক ১৩ আনা স্বর্ণালংকার লুট করে নেয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, সাবের আহমদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, মাদক ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।

আহত মেয়েকে নিয়ে দিশেহারা বাবা বেলাল উদ্দিন জানান, হামলাকারীরা তার মেয়েকে নির্মমভাবে আঘাত করেছে এবং পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সাবের আহমদসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর কতদিন চলবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে কি না। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com