• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে এমপি আবুল হোসেন খানের ঈদ শুভেচ্ছা বিনিময়

Reporter Name / ২৩৮ Time View
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জে ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ৩৮ জন এবং নিহত ৬ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আবুল হোসেন খান বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা সবসময় আছি। তাদের জন্য প্রাপ্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠান শেষে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com