• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৩
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

জনাব তারেক রহমানের খাল খনন ও বেড়ি বাঁধের প্রকল্প কর্মসূচিতে বিএনপির নেতা সন্ত্রাসী মাদক সম্রাট রুবেলের বাধা ও চাঁদা দাবি

Reporter Name / ১৫০ Time View
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মুরাদ হোসেন বরিশালঃ

বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নে বালিগ্রামে কয়েক হাজার পরিবারের কৃষি জমি রক্ষার জন্য একটি বেড়িবাঁধ প্রকল্প শুরু করা হয়। গত ১৮ /৫ /২০২৬ আনুমানিক রাত নয়টার দিকে গারুড়িয়া ইউনিয়ন বিএনপির যুবদল নেতা৷ রুবেল যাকে সবাই মাদকের সম্রাট এবং গাঁজার ডিলার হিসেবে চিনে তিনি দলবলসহ বেরিবাদ নিয়োজিত ঠিকাদারকে বেড়ি বাঁধ দিতে বাধা প্রদান করেন এবং তার কথা অমান্য করলে পরিনাম ভালো হবে না বলে হুমকি প্রদান করেন রুবেল। বিষয়টি নিয়ে এলাকায় স্থানীয় লোকজনের সাথে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান ঘটনার সাথে সত্যতার মিল রয়েছে। ঘটনা স্থলে পুলিশ পরিদর্শন করে স্থানীয় জনগণের কাছে জিজ্ঞাসাবাদ করলে তারাও বলেন রুবেল এই কন্টাকটারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় রুবেল স্থানীয় কিশোরগ্যাং এর সহযোগিতা নিয়ে মব সৃষ্টি করে লাঠি ছোটা নিয়ে তার ভেকু গাড়ি ভাঙচুর করার জন্য বালিগ্রাম বেড়িবাঁধে অবস্থান করেন। ভেকুতে হেল্পার থাকার কারণে বেশি ক্ষয়ক্ষতি করতে পারেনি। ভেকু গাড়ির হেলপারের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, রুবেল আনুমানিক রাত নয়টার দিকে রুবেল বেশ কিছু সন্ত্রাসী নিয়ে ভেকু গাড়ির উপর হামলা করে তাতে ভেকুর কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। রুবেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
স্থানীয় লোকজন জানায় বিএনপির এই নামধারী নেতা রুবেলের অত্যাচারে গারুড়িয়া এলাকাবাসী অতিষ্ঠ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com