• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১২
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৩২ Time View
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
Oplus_131072

নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সুলতানা রাজিয়া সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, নাচোল ফায়ার সার্ভিস ইনচার্জ এমদাদুল হক, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, পৌর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপি সভাপতি মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নাচোল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকলেও মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান, ছিনতাই ইত্যাদি প্রতিরোধে সকলকে আরও সতর্ক ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও সভায় রাস্তাঘাটের উন্নয়ন, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, পানি সরবরাহ সমস্যা সমাধান, এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বিষয়েও আলোচনা হয়।

সভায় মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ সবচেয়ে বড় শক্তি। সবাই মিলে কাজ করলে নাচোলকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

আলোচনার শেষে সভায় উপস্থিত অতিথিবৃন্দ নাচোল উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও জন নিরাপত্তা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com