• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০১
শিরোনামঃ
নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু

চাঁদাবাজ চক্রের মিথ্যা অপপ্রচারে বিটিসিএল কর্মীদের মানহানির অপচেষ্টা ‎

Reporter Name / ২৬২ Time View
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শামীম আহমেদঃ

‎ঢাকা রাজধানীর বনানী কড়াইল এলাকায় বিটিসিএল কলোনির কর্মকর্তা ও কর্মচারীদের জড়িয়ে একটি নামসর্বস্ব অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকাশিত ওই সংবাদটিকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তারা বলছেন, একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র ব্যক্তিস্বার্থ হাসিলে এই ভুয়া তথ্য ছড়িয়েছে।

‎সংশ্লিষ্টরা জানান, ঢাকা রাজধানীর বনানী কড়াইল এলাকায় বিটিসিএল কলোনির কর্মকর্তা ও কর্মচারীদের জড়িয়ে একটি নামসর্বস্ব অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। প্রকাশিত ওই সংবাদটিকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তারা বলছেন, একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র ব্যক্তিস্বার্থ হাসিলে এই ভুয়া তথ্য ছড়িয়েছে।
বিটিসিএলের আইটি অ্যান্ড বিল্ডিং কোয়ার্টার নগর শাখার বার্তাবাহক মো: শহীদুল ইসলামসহ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক শীর্ষ নেতা মো: খোরশেদ আলম ও মো: মিল্টন মিয়া দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসলেও কেবল তাদের সম্মানহানি করতে এই ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে বলে দাবি সাধারণ কর্মচারীদের। এমনকি এ ঘটনায় নেপথ্যে থাকা চাঁদাবাজ চক্রের এমন কর্মকাণ্ডে তাদের শাস্তির দাবি জানানো হয়।

‎বিটিসিএল সাধারণ কর্মচারীরা জানান, তথ্য যাচাই না করে মনগড়া সংবাদ পরিবেশন করায় সংশ্লিষ্ট পোর্টাল ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যেই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ ও মানহানির অভিযোগে আইনি নোটিশ প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। কোনো ধরনের ব্ল্যাকমেইল বা অপপ্রচারের কাছে তারা নতিস্বীকার করবেন না এবং সত্য প্রতিষ্ঠায় তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com