• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮
শিরোনামঃ
বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ গ্রাম থেকে শহর—উন্নয়নের সুবিধা পৌঁছাবে সবার ঘরে: নন্দীগ্রামে এমপি মোশারফ রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত

মেহেদী হাসান অন্তর নওগাঁ প্রতিনিধি / ১০০ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন এবং কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার অভিযোগে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি (নির্বাচন কমিশন) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুলাই ২০২৬ তারিখে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে স্বপদে বহাল থেকে নির্বাচনে প্রার্থী হওয়া এবং আহ্বায়ক কমিটির অনুমতি ছাড়া গোপনে সদস্য পরিবর্তনের মতো গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে কোনো লিখিত জবাব দেওয়া হয়নি। এতে আহ্বায়ক কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন পরিচালনা কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় ইতোমধ্যে দুইজন সভাপতি পদপ্রার্থী, একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ পরিস্থিতিতে আহ্বায়ক কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান নির্বাচন পরিচালনা কমিটিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিঠি প্রাপ্তির পর থেকে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত সব ধরনের নির্বাচনী কার্যক্রম ও ঘোষণাকে অবৈধ এবং সংগঠনের কাছে অগ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হবে।

সংগঠনের সার্বিক স্বার্থ ও গঠনতন্ত্র রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com