• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৩
শিরোনামঃ
আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট,বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার,

কসবায় সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

Reporter Name / ১২৮ Time View
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মোঃ আনোয়ার হোসেনঃ​ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম নামের এক তরুণ সাংবাদিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক দ্বীন ইসলাম তার ব্যক্তিগত অনলাইন পেজ থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রচার করে আসছিলেন। মাদক কারবারিদের হুমকির মুখে তিনি কসবা ছেড়ে কুমিল্লা শহরে বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে একদল লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং এক পর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে তার মৃত্যু নিশ্চিত হয়। এলাকায় এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে ​কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রহস্য উদঘাটনে ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

​এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন এক বিবৃতিতে বলেন, “একজন সংবাদকর্মীকে এভাবে পিটিয়ে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক। নিহত দ্বীন ইসলাম মাদকের বিরুদ্ধে আপসহীন ছিলেন এবং স্থানীয় প্রশাসনের একাংশের সঙ্গে তার বৈরি সম্পর্ক ছিল বলে আমরা জানতে পেরেছি। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। দ্বীন ইসলামের পূর্ব শত্রুতা সম্পন্ন ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com