• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৬
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

কলস কাঠিতে চাঁদা না দেওয়ায় ইটভাটা ব্যবসায়ীকে মারধর ,বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি।

Reporter Name / ৮৫ Time View
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের পূর্ব বাগদিয়া গ্রামে পাণ্ডব নদীর তীরে দুবাই ব্রিকস নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় ইট ভাটায় সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এমনকি চাঁদা পরিশোধ না করা পর্যন্ত ইটভাটা বন্ধ রাখার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বাগদিয়া গ্রামের ইব্রাহিম খানের ছেলে রাকিব খান ও শাহিন খানের নেতৃত্বে এইসব অপকর্ম চলে আসছিল।

বুধবার (১৮ মার্চ ) দুপুর বারোটার দিকে একই এলাকার কোসনগর গ্রামের রনি ব্রিকস এর পাশে রাকিব ও শাহিন খান তাদের দলবল নিয়ে ওত পেতেছিল,দুবাই ইট ভাটার মালিক রাসেল হাওলাদার কলসকাঠি বাজারে ফিরছিলেন পথিমধ্য এসব সন্ত্রাসীরা গতিরোধ করে প্রথমে তর্ক বিতর্ক , পরে গালাগাল , শেষ পর্যন্ত মার ধর পরে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এবং ইট ভাটার ব্যবসা করলে তাদেরকে নিয়মিত চাঁদা দিতে হবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে দুবাই ইট ভাটার মালিক রাসেল হাওলাদার ও কাজল সাহা ঘটনার সত্যতা শিকার করে তারা বলেন, দীর্ঘদিন ধরে শাহীন রাকিবের অত্যাচারে আমাদের ব্যবসা গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে । তারা অত্র এলাকার বাসিন্দা হওয়ায় তাদের নিয়মিত চাঁদা দিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করা সম্ভব না। আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি আমাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। নিরাপত্তাহীনতায় ভুগিতেছি এসব সন্ত্রাসী যে কোন মুহূর্তে মেরে ফেলতে পারে তাই বাকেরগঞ্জ থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি( জিডি) করে এসেছি জিডি নাম্বার ৯৬৯ তারিখ ১৮ , ০৩,২৬।

অন্যদিকে, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে তারা দিনে কাজ করলেও রাতে আর করবে না বলে জানিয়ে দিয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) খন্দকার সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি । এ ঘটনায় জিডি দায়ের করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com