• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

ওসমান হাদীকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় ….. রংপুরে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীম

Reporter Name / ৫১৬ Time View
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদীকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা
জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়

….. রংপুরে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীম

রংপুর অফিসঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ওসমান হাদীকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। দেশের ভেতরে সুন্দর পরিবেশ যেন না থাকে, সেই নীল নকশা অনুযায়ী পরিকল্পিতভাবে তারা ওসমান হাদীকে হত্যা করেছে। দেশ প্রেমিক, বৈষম্য বিরোধী শক্তি, ঈমানদার মুসলমানসহ সকলে দেশরক্ষা, মানবতার কল্যাণে সজাগ থাকলে বিছিন্নকারীরা সফলকাম হতে পারবে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর টাউন হলে ইসলামী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর থেকে দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে কথা বলা ওসমান হাদীর মত মেধাবী ছেলেকে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হলো। তাই দেশের মধ্যে আইন শৃঙ্খলা সুন্দর রয়েছে আমরা বলতে পারি না। এ ঘটনাকে নির্বাচন কমিশন বিচ্ছিন্ন ঘটনা বলেছে, আমরা তার এই কথাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। সেই সাথে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন এটি যদি বিছিন্ন ঘটনা হয়, তবে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি। এছাড়া ওসমান হাদীকে হত্যার পর থেকে সারাদেশে সম্ভাব্য প্রার্থীরা শংঙ্কার মধ্যে রয়েছে।
তিনি বলেন, বড় আশ্চর্যের ব্যাপার হলো খুনি খুন করে বর্ডার হয়ে ভারতে চলে গেল। এই পরিকল্পনা কারা করলো, কেন ভারত খুনিদের আশ্রয় দিচ্ছে। একটি সভ্য দেশের আচারণ এমনটি হওয়া উচিত নয়। আমরা ভারতে বলবো, আপনারা দেশের ভেতরে অরাজকতাকারী, খুন, গুমকারীদের আশ্রয় দেবেন না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িত, যারা দেশকে অস্থিতিশীল করেছে, যারা দিনের ভোট রাতে দিয়েছে, আমরা তাদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করার দাবী জানিয়েছি।
রংপুর টাউন হল মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের সভাপতি আবু রায়হান আল বিরুনীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সুলতান মাহমুদ। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, মহানগরের সভাপতি আব্দুর রহমান কাসেমী, সেক্রেটারী আমিরুজ্জামান পিয়ালসহ অন্যরা। এ সময় নবগঠিত জেলা কমিটিতে শেখ মোঃ আব্দুল্লাহ সভাপতি, রোকনুজ্জামান সেক্রেটারী এবং মহানগর কমিটিতে আবু বক্কর সিদ্দিকে সভাপতি ও রহমতুল্লাহকে সেক্রেটারী হিসেবে নাম ঘোষণা করা হয়। এ সময় নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com