• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৬
শিরোনামঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা নন্দীগ্রামে মূল্য তালিকা ছাড়াই এলপিজি গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ট্যালেন্টপুলে বৃত্তি পেল রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মুবিন সরকার। সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান নন্দীগ্রামে পরকিয়ার জেরে গৃহবধূর গলায় দড়ি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের ঝাঁপি খুললো শিবির, অপ-প্রচার বলে ছাত্রদলের সংবাদ সম্মেলন

Reporter Name / ১২৯ Time View
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর পক্ষে-বিপক্ষে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির ও ছাত্রদল। রবিবার (২৫ জানুয়ারী) সকালে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিবির নেতা মেহেদী হাসান সংবাদ সম্মেলন করে জানান, নিয়োগের এক বছরে উপাচার্যের কর্মকান্ডে সাধারণ শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুদ্ধ। উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী ক্যাম্পাসে লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি পরবর্তীতে নির্বাচন কমিশনার পরিবর্তন, ভোটার তালিকায় ত্রুটিসহ নানা অযুহাত দেখিয়ে নির্বাচনকে বিলম্বিত করেছেন এবং সর্বশেষ জাতীয় নির্বাচনের অজুহাতে তিনি ছাত্র সংসদ নির্বাচন বানচাল করেছেন। সম্প্রতি বিশ^বিদ্যালয়ে রেজিস্টারসহ ২৬টি পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে পূর্বেকার উপাচার্যের আমলে অনৈতিক প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া এবং ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৪র্থ গ্রেডে পদোন্নতি প্রাপ্ত ৮ জন অতিরিক্ত রেজিস্টারসহ আওয়ামীপন্থী সংগঠনের সদস্যদের নিয়োগ দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে পাওয়া অর্থের মধ্যে নামেমাত্র ক্ষুদ্র একটি অংশের জমা রেখে বাকী টাকা ভাগাভাগি করে নেয়া হচ্ছে। এছাড়া বিগত সময়ে জালিয়াতির মাধ্যমে যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি উপাচার্য। সেই সাথে তদন্ত রিপোর্টগুলো ধামাচাপা দেয়া হয়েছে। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে দূর্নীতি করে নেয়া অর্থ ফেরতের উদ্যোগ গ্রহণ করা হয়নি উপাচার্য। তাই স্বার্থান্বেষী মহলের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের বাহিরে চলে গেছে। এনিয়ে ইউজিসির কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তারা।
অপরদিকে দুপুরে বিশ^বিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। দুপুরে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা জানান, অবৈধভাবে নিয়োগ পাওয়া রেজিস্টার গুপ্ত গোষ্ঠির সহযোগিতায় উস্কানীমূলক ও দলীয় কর্মকান্ড পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন। শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামীদের সেইফ এক্সিট দেয়া ও সরাসরি শিবিরকে প্রতিষ্ঠিত করার দায়িত্বে নিজের হাতে তুলে নিয়েছেন। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে প্রতিদিন রাতে শিবিরের সাথে বৈঠকসহ প্রতিনিয়ত ছাত্রী সংস্থার সদস্যরা তার রুমে যাতায়াত করে। এছাড়া অবৈধ সুবিধা আদায়ে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন তিনি মনমত করে তৈরী করেন। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবী হলেও রেজিস্টারের গাফিলতির কারণে ভোটার তালিকার ত্রুটি দেখিয়ে বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এছাড়া ৫ আগস্ট পরবর্তী উপাচার্য বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ শুরু করলেও গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা নানা রকম অনিয়ম ও অরাজকতা তৈরী করে বিশ^বিদ্যালয়ের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com