• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৫
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

উত্তম কৃষি চর্চার উপর গুরুত্বারোপ করে রংপুরে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা

Reporter Name / ৫৪ Time View
সোমবার, ১১ মে, ২০২৬

< রংপুর অফিসঃ উত্তম কৃষি চর্চার উপর গুরুত্বারোপ করে রংপুরে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে নগরীর দর্শনা টার্ক মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা শায়লা আফরোজ সেতু, ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টার প্রাইজের ম্যানেজার এসএম মোস্তাফিজুর রহমান, এজিএম এমএ মনসুর লিয়ন ও রিজিয়নাল সেলস ম্যানেজার রশিদুল ইসলাম।

কর্মশালায় পরিকল্পিত ফসল উৎপাদন, ভাল বীজ ব্যবহার, উত্তম কৃষি চর্চা, সার ব্যবস্থাপনা, বালাইনাশক ব্যবহারসহ আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ হলেও এখানকার উৎপাদিত কৃষি পণ্য খুব একটা বিদেশে রপ্তানী হয় না। এর মূল কারণ হলো উত্তম কৃষি চর্চা না থাকা। উত্তম কৃষি চর্চার মাধ্যমে বিষমুক্ত উপায়ে ফসল উৎপাদন করা সম্ভব হবে। এতে করে উৎপাদন খরচ কমবে, ভোক্তারা বিষমুক্ত খাদ্য পাবে এবং বিদেশে তা রপ্তানী করে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এছাড়া ফসল উৎপাদনে পরিকল্পনা থাকায় অত্যাধিক সার ও পানির ব্যবহার করা হচ্ছে। অবাধে কীটনাশক ব্যবহার করায় ক্ষতিকর কীটপতঙ্গের সাথে উপকারী কীটপতঙ্গ মারা যাচ্ছে। এজন্য প্রতিটি কৃষকের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে হবে।
ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টার প্রাইজের আয়োজনে এতে রংপুরের প্রায় ৩’শ বীজ ডিলার ও খুচরা বিক্রেতা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com