• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

ঈদ আনন্দ ভাগাভাগি, নন্দীগ্রামে অগ্নিকান্ডে দগ্ধ পরিবারের মুখে হাসি ফোটাল পৌর বিএনপি

Reporter Name / ২৪৬ Time View
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মো: আব্দুর রউফ ন্ন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে গত কয়েকদিন আগে পৌরসভার বৈলগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে পৌর বিএনপি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সেই পরিবারটির মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার বিকেলে নেতাকর্মীদের নিয়ে পৌর বিএনপির সেক্রেটারি কেএম সফিউল আলম সুমন নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি তাদের জন্য ঈদ সামগ্রীও প্রদান করা হয়, যাতে তারা কিছুটা হলেও স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করতে পারে।

এ সময় তিনি বলেন, “মানুষ মানুষের জন্য। একটি পরিবার যখন বিপদে পড়ে, তখন আমাদের সবারই দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই সামান্য চেষ্টা।”

সহায়তা বিতরণের সময় পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রেজাউল করিম সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উদ্যোগকে স্থানীয়রা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com