• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে, দেশে আর দূর্নীতি থাকবে না …. রংপুরে আমির সৈয়দ রেজাউল করিম

Reporter Name / ১৪৮ Time View
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে দূর্নীতি রন্ধে রন্ধে ভরা। ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে, দেশে আর দূর্নীতি থাকবে না। আমরা সর্বক্ষেত্রে সর্বশ্রেণির পেশাজীবিদের মুখে হাসি ফোটাতে পারবো। শিক্ষা, চিকিৎসা, কৃষিখাতসহ সর্বক্ষেত্রে দূর্নীতি না থাকলে দেশের কাঙ্খিত উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিতে দেশবাসীর কাছে আহ্বান জানাই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের আমির বলেন, বহু বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে বলেছিলাম নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী রাখতে। আমরা বাস্তবে দেখছি এখন পর্যন্ত নির্বাচনের মাঠ সকলের জন্য সমতল হয়নি। এর দায় সরকার ও ইসি কোনভাবে এড়াতে পারবে না। এনিয়ে আমরা হতাশ ও শংঙ্কিত।
তিনি বলেন, নির্বাচন কমিশন ও অর্ন্তবর্তীকালীন সরকার বলেছিল আমরা এমন নির্বাচন উপহার দেব, যা দেশের মানুষ স্মরণ রাখবে। আমি সেই কথাটি স্মরণ করিয়ে দিতে বলছি, আপনারা সেই পরিবেশ তৈরী করবেন। বর্তমানে দেশে বিভিন্ন জায়গায় সহিংসতা চলছে। একে অপরের প্রতি কঠিনভাবে আগ্রাসী ভূমিকা নিয়ে অবস্থান তৈরী করেছে। ভোলাতে আমাদের নারী কর্মীর সাথে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলবো, এ বিষয়ে ব্যবস্থা না নিলে সামনের পরিস্থিতি আরও খারাপ হওয়ার জন্য দায় আপনাদের নিতে হবে।
তিনি আরও বলেন, গত ৫৪ বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে এর পরিবর্তন দরকার। পুরাতনরা নতুনভাবে ভাল কিছু দিবে, এমন আশা আমরা করতে পারি না।
জোটের বিষয়ে তিনি বলেন, আমাদের ৮ দলের সমঝোতা হয়েছিল। পরে আমাদের সাথে আলোচনা না করেই জামায়াত অন্য দলগুলোকে জোটে যুক্ত করেছে। পরবর্তীতে জামায়াত সেই জোটের নেতৃত্ব তাদের হাতে নিয়েছে। তারা নেতৃত্বের মাধ্যমে আমাদের ব্যবহার করতে চেয়েছিল। আমাদের বড় আশা-আকাঙ্খা ছিল ইসলামের পক্ষের শক্তির উত্থান হবে। জামায়াতের কারণে সেই আশা অন্ধকারের দিকে চলে গেছে।
তিনি বলেন, জামায়াত ইসলামী শরীয়াহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে চায় না। তখন বাধ্য হয়ে জোট থেকে সরে এসে জাতির কাছে অঙ্গীকার অনুযায়ী ইসলামের পক্ষে ইসলামী আন্দোলন একটি বাক্স রেখেছে। আমরা আশা করছি ইসলামের পক্ষের বিজয় হবে। সর্বশ্রেণির মানুষ বিশেষ করে ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক, মানবতার মুক্তি চাওয়া মানুষেরা ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিতে অধীর আগ্রহে সময় গুনছে।
ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর-১ আসনের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, রংপুর-২ আসনের প্রার্থী আশরাফ আলী, রংপুর-৩ আসনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ আসনের প্রার্থী জাহিদ হোসেন, রংপুর-৫ আসনের প্রার্থী গোলজার হোসেন, রংপুর-৬ আসনের প্রার্থী সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com