• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে শিক্ষকদের মানববন্ধন ‎

Reporter Name / ১০২ Time View
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬


‎ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ম   ‎ময়মনসিংহ ময়মনসিংহ প্রতিনিধি- জাকিয়া বেগমঃ

‎ময়মনসিংহে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’।

‎বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দিলেও আজ পর্যন্ত তার কার্যকর বাস্তবায়ন হয়নি। ১৯৯৪ সালে তৎকালীন সরকার রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মাত্র ৫০০ টাকা ভাতা প্রদান শুরু করেছিল। পরবর্তীতে ২০১৩ সালে ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও একটি ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি।

‎বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘ ৪২ বছর ধরে শিক্ষকরা বিনা বেতনে পাঠদান করে আসছেন। বর্তমানে বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা না থাকায় হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। ফলে মেধাবী শিক্ষকরা এই পেশায় আগ্রহ হারাচ্ছেন এবং শিক্ষার মান ব্যাহত হচ্ছে।

‎সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আহমেদ সভাপতি ত্রিশাল উপজেলা শাখা মোঃ সালাহ উদ্দিন সভাপতি ফুপুর শাখা মোঃ ফারুখ হোসাইন আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার শিক্ষকবৃন্দ।

‎শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে জাতীয়করণের দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ৩ মে ২০২৬ তারিখ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সকল শিক্ষকদের নিয়ে মানববন্ধন, সমাবেশ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

‎মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com